খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৩ এপ্রিল: গত ১১ এপ্রিল বেলাকোবা বাজারের ভিড়ের ঘটনা শুনে ছুটে এসেছিলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এন সি শেরপা, ও রাজগঞ্জ থানার পুলিশ, পরিস্থিতি বিবেচনা করে বাজারের কিছু অংশ সরিয়ে নেওয়ার পাশাপাশি সপ্তাহ চার দিন পাইকারি বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু লকডাউনকে উপেক্ষা করেও ২২ এপ্রিল বুধবার মার্কেট প্রচুর পরিমাণে ভিড় হওয়ায়, মার্কেট কমিটি সিদ্ধান্ত নেয় যে বুধবার ও শনিবারের বদলে হাট বসবে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার। মার্কেট কর্তৃপক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল।
শনিবার বুধবার এর বদলে বৃহস্পতিবার থেকে পাঁচ দিন চলবে এইহাট। বৃহস্পতিবার থেকে হাট বসার কথা সত্ত্বেও বসেনি দোকানপাঠ। তবে কি মানছে না কেউ এই নিয়ম। তবে এরই মাঝে দেখতে পাওয়া গেছিল একটি ছাতার দোকান ও একটি মোদিখানার দোকান বসতে।
