ভিন জেলা থেকে সাইকেল চালিয়ে আসা ২০জন শ্রমিককে আটকে স্বাস্থ্য পরীক্ষা হল বেলাকোবায়

Wednesday, April 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৯ এপ্রিল: কাজে আটকে পড়া এই ২০জন তাতশিল্পী সাইকেলে করে প্রায় ৫৮৬ কিলোমিটার দূরে বাড়ির পথে রওনা দিয়েছে পাচদিন আগে।এরা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা।কাজের সূত্রে ছিলেন নদীয়ার শান্তিপুরে।সেখানে বিভিন্ন তাত কারখানায় কজ করতেন তারা। লকডাউনের জেরে পড়েন সমস্যায়।অভিযোগ, তারা অসহায় অবস্থায় থাকলেও তাত কারখানার মালিকরা কোনো সাহায্য করছিলেন না।এমনকি অনাহারে,অর্ধাহারেও দিন কাটছিল তাদের।এরপরেই তারা সাইকেল নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

গত পাঁচদিন ধরে সাইকেল চালিয়ে আজ দুপুরে জলপাইগুড়ির বেলাকোবা-বটতলায় পৌছান তারা।সেখানে তাদের আটকে দেয় বেলাকোবা ফাড়ির পুলিশ।তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।তারপর তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। বেলাকোবা গ্রীন লাভার স্বেচ্ছাসেবী সংগঠন তাদের খাওয়ার ব্যবস্থাও করে। খেয়ে ফের তারা সাইকেল নিয়ে কোচবিহারে উদ্দেশ্যে রওনা দেয়।



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator