খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি, ১৮ এপ্রিল : শনিবার দুপুরে হটাৎই তীব্র শব্দে ক্রমাগত বেজে চলা সাইরেনের আওয়াজে চমকে উঠেন জলপাইগুড়ি শহরবাসী। কোথায় এবং কেন বাজছে এই সাইরেন? খবর নিয়ে দেখা গেল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে এই সাইরেন বাজছে। কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার পুলিশ আর বন্দিদের মধ্যে প্যারোল না পাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে। করোনা ভাইরাসের কারণে গোটা দেশে ৩রা মে পর্যন্ত লকডাউন জারি আছে, এর কারণে বন্দিরা জামিনও নিতে পারছে না। চীফ ডিসিপ্লিন অফিসার অসিম আচার্য বলেন, বন্দিরা জেলের সুরক্ষা বাহিনীর উপর পাথর ছোঁড়ে আর প্রবেশদ্বার বন্ধ করে দেয়। এই ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
