৬ কেজি বালি বের হল, রান্নার গ্যাসসিলিন্ডার থেকে!

Saturday, April 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১৮ এপ্রিল: শনিবার রাজগঞ্জের কায়েতগছে গ্রামের এই ঘটনায। ১০ দিনেই রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় সন্দেহ হয় এক গ্রাহকের, এই ঘটনায় প্রতারণা চক্র জড়িয়ে আছে বলে এলাকার মানুষ মনে করছেন।

জ্যোৎস্না রায় নামে এক গ্রাহক বলেন, ১২ দিন আগে উজ্জ্বলা যোজনা প্রকল্পের গ্যাস নিয়েছি। কুকুরজান ইন্ডেন গ্রামীন বিতরক থেকে সিলিন্ডার দিয়েছে। শনিবার সিলিন্ডার ওজন করে দেখি খালি সিলিন্ডারের ওজন সাড়ে ১৫ কেজি হওয়ার কথা কিন্তু সেই জায়গায় আমার সিলিন্ডারের ওজন প্রায় ২১ কেজি। তাই প্রতিবেশীদের সহযোগিতায় সিলিন্ডারের মুখ খুলতেই প্রায় ৬ কেজি বালি বেরিয়ে আসে। ঘটনার কথা স্বীকার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য হযরত মহম্মদ বলেন, বিষয়টি বিডিও কে জানানো হবে।

কুকুরজান ইন্ডেন গ্রামীন বিতরক পুলক রায় বলেন, আমরা শুধু সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেই। গ্যাস সিলিন্ডারের বালি কোথা থেকে এল তা আমি জানিনা। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator