খবরটি শুনুন
অডিও সংস্করণ
ময়নাগুড়ি, ১৯ এপ্রিল : আবারো অসহায় পরিবার গুলোকে খাদ্য সামগ্রী তুলে দিলেন উই কেয়ার ফাউন্ডেশন। রবিবার ময়নাগুড়ি ব্লকের লক্ষ্মীর হাট এলাকার কুমোর পাড়া এলাকায় প্রায় ৩৫ টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। তাদের হাতে চাল, ডাল, সয়াবিন, বাঁধাকপি সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের সহ সম্পদক হিমাদ্রী রায় বীর বলেন, " আমরা কিছু দিন আগে খবর পেয়েছি ওই এলাকায় অনেক অসহায় পরিবার আছেন যাদের কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। তাই আমরা খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম।
