চা বাগানের অসহায় শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বিধায়ক খগেশ্বর রায়।

Thursday, April 16, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১৬ এপ্রিল: রাজগঞ্জ বিধানসভার সরস্বতী পুর চা বাগানে অসহায় দুস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রী দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা রায় ও অন্যান্য নেতৃত্ব।
বিধায়ক বলেন, লকডাউনের কারণে অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটের মধ্যে পড়েছে। তাই তৃণমূলের পক্ষ থেকে এবং তিনি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে বহু পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন এবং আগামীতেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবেন বলে উনি জানিয়েছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator