দুঃস্থ পরিবার গুলির পাশে গ্রীন জলপাইগুড়ি

Thursday, April 23, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি, ২৩, এপ্রিল: পুরো দেশে যখন লকডাউন, সেই লকডাউনকে উপেক্ষা করে কিছু কিছু দুঃস্থ পরিবারে জ্বলছে না রান্নার উনান, আর সেই পরিস্থিতিতে গ্রীন জলপাইগুড়ি নামে একটি এন. জি. ও. সংস্থা দাঁড়িয়েছে দুঃস্থ মানুষের পাশে। শুধু লকডাউন বলেই নয় তারা এই ধরণের কাজ দৈনন্দিন করেই চলছেন সমাজের জন্য,

এদিন গ্রীন জলপাইগুড়ি আহার এটিএম এর পক্ষ থেকে গত ২৬ মার্চ ২০২০ থেকে জলপাইগুড়ি শহরের ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন, ধর্মশালায় আটকে পড়া মানুষদের দুই বেলা খাবার দান, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আগত রুগির আত্বীয় স্বজন, হাসপাতাল কর্মীদের রাতের খাবার বিতরণ করার পাশাপাশি বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী, টিফিন,বেবীফুড, মাস্ক উপহার দেওয়া হয়।

আজ ১২ তম দফায় গ্রীন জলপাইগুড়ি আহার এটিএম এর পক্ষ থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি-র বিভিন্ন এলাকার শতাধিক পরিবার কে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ৫ কেজি,ডাল ১ কেজি,আলু ৩ কেজি,সরিসার তেল ৫০০ গ্রাম,আটা ১কেজি, বিস্কুট ১ পেকেট,সোয়াবিন ২৫০ গ্রাম,মুড়ি ২৫০ গ্রাম,সাবান ১ টা, মাস্ক ২ টা, বাঁধাকপি ১ টা,ফুলকপি ১ টা,ম্যাগী ২ পেকেট,লবন ১ কেজি। আগামী দিনে আরো কিছু পরিবারের হাতে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার ইচ্ছে আছে বলে জানায় গ্রীন জলপাইগুড়ি-র সদস্যরা। এই সামাজিক কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন জলপাইগুড়ি জেলার শহরবাসি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator