৫৬২ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পর । আজ আরো ১৯ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন গ্রিন জলপাইগুড়ি

Sunday, April 26, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি, ২৬ এপ্রিল: গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতিদিন দুইবেলা ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও ধর্মশালায় আটকে পড়া মানুষ, জলপাইড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আগত রোগীর আত্মীয় স্বজন ও হাসপাতালের কর্মীদের প্রায় দুই শত মানুষ কে খাবার বিতরণ করার পাশাপাশি বিগত দিনে ৫৬২ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পরে।

আজ আরো ১৯ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৭ কেজি ,ডাল১ কেজি, তেল ৫০০ গ্রাম, লবন ১ কেজি, সোয়াবিন ২৫০ গ্রাম, বড় মেরি বিস্কুট ১ প্যাকেট, আলু ৩ কেজি , মাস্ক ২ পিস, মুড়ি ২৫০ গ্রাম, সাবান, দুধ,কাঁচা লংকা, বাঁধা কপি, ফুল কপি, কোয়াস, বেগুন, হ্যানড ওয়াস।

আগামী দিনে খাবার বিতরণ করার পাশাপাশি, আরো কিছু পরিবার কে এই ধরনের খাদ্য সামগ্রী উপহার দেওয়ার ইচ্ছে আছে বলে জানান গ্রীন জলপাইগুড়ি-র সাধারণ সম্পাদক অংকুর দাস।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator