রাজগঞ্জ, ২০ মে: যাযাবর পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও ছোটদের পোশাক তুলে দিল রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের এই এলাকায় যে সমস্ত যাযাবর রয়েছে তাদের রাজগঞ্জ পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়। পুলিশের এমন মানবিকতায় খুশি যাযাবর পরিবারগুলো।