খবরটি শুনুন
অডিও সংস্করণ
বক্সিরহাট: তুফানগঞ্জ 2 নং ব্লকের বারোকোদালী - ১নং গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্নী র নামাপাড়া এলাকায় খুব করুন অর্থসংকটে বাস করেন এক বৃদ্ধ ঠাকুমা ও তার ছোট্ট নাতি । ঠাকুমা নাম হিরনবালা সরকার বয়স ৮৪ বছর তার নাতি রাজু সুত্রধর বয়স 13 । বেশ কয়েক বছর আগেও খুব হাসিখুশি ছিল রাজু দের এই ছোট্ট পরিবার টি বৃদ্ধ ঠাকুমা বাবা ও মা আর রাজু । কিন্তু ভাগ্যের কী পরিহাস । কয়েকদিনের মধ্যেই ছোট্ট রাজুর সুখ যেন ছিনিয়ে নেয় ভগবান। সর্পদংশনে হারায় রাজু তার মাকে। এবং রাজুর মা চলে যাওয়ার কিছুদিন পরেই তার বাবা ও ছেড়ে চলে যায় তাকে। আত্মীয়-পরিজন থাকলেও খোঁজ নেন না কেউই। তাই বৃদ্ধ ঠাকুমা ও নাতি মিলেই এক চিলতে ভাঙ্গা ঘরে বাস করতো তারা। সেই ভাঙ্গা ঘরটিও যখন তখন ঝড়-বৃষ্টিতে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে তাদের আর মাথা গোঁজার ঠাঁই টুকুও থাকবেনা রাজু দের ।
রাজু (দুখু) সপ্তম শ্রেণি তে বালাকুঠি হাইস্কুলে ছাত্র। কিন্তু পেটের দায়ে জঙ্গল থেকে শাক সবজি তুলে বাজারে বিক্রি করে কোন মত সংসার চালায় ঠাকুমা ও নাতি। কয়েক মাস আগে এক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রয়াস"এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও পড়াশোনার সামগ্রী যেমন খাতা কলম ও বিভিন্ন রকম বই পত্র দেওয়া হয়েছিলো। তাদের বাড়িতে পায়খানা বাথরুম তো বটেই পানীয় জলের ব্যবস্থা টুকুও নেই তাদের । কিন্তু এই বর্তমানে ভয়াবহ মহামারী তে জলের সমস্যা দেখা দেয় তাদের। তাই আজ প্রয়াস এর উদ্যোগে একটি পানীয় জলের টিউবওয়েল বসিয়ে দেওয়া হলো আজ তাদের বাড়িতে। প্রয়োজনে তাদের আরো সবরকম সাহায্য এর হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানায় প্রয়াসের সভাপতি নয়ন দত্ত। পানীয় জলের টিউবওয়েল পেয়ে খুব খুশি বৃদ্ধ ঠাকুমার ও নাতি। পানীয় জলের টিউবওয়েল পেযে প্রয়াসকে ধন্যবাদ দিতেও ভুলে নি ঠাকুমা ও নাতি।
