একশো দিনের কাজের দুর্নীতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার হলেন চার সাংবাদিক।

Tuesday, May 19, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজগঞ্জ,১৮ মে সোমবার: একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে খবর করতে গেলে,হেনস্থার শিকার হলেন চার সাংবাদিক। সাংবাদিকদের ধাক্কাধাক্কি করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুখানী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে।

সাংবাদিকদের হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সহ ছয়জনের বিরুদ্ধে। জানা জানা গিয়েছে প্রধান পাড়ার পঞ্চায়েত সদস্যা নাজমা খাতুনের স্বামী ছলিমদ্দিন মহম্মদ, সহ তার ছয়জন অনুগামী, সাংবাদিকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। খবরের ফুটেজ ডিলিট করে দিতে চাপ দেয়। সাংবাদিকরা তা অস্বীকার করলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে বিভিন্ন মহল থেকে। ঘটনায় নিন্দা করে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সাধারন সম্পাদক পূর্ণচন্দ্র রায়। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রেস ক্লাব থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator