ফের সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক

Friday, May 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

কোভিড সংক্রমণের কারণে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তার মোকাবিলায় সম্প্রতি ২০ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই পদক্ষেপের সহায়ক আর্থিক পরিবেশ গড়ে তুলতে আজ শুক্রবার ফের নতুন কিছু ঘোষণা করছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সকাল ১০ টা ১০ মিনিট থেকে তাঁর প্রেস কনফারেন্স শুরু হয়েছে। লাইভ হাইলাইটস পড়ুন- আজ কিছু নতুন ঘোষণা করা হবে। কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়েছে। গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। বর্তমানে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। (রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার যোগান বাড়ে।) রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ। (ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখলে যে পরিমাণ সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে। তা কমানোর অর্থ হল, রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখতে ব্যাঙ্কগুলোকে নিরুৎসাহিত করা। ব্যাঙ্কগুলি যাতে রক্ষণশীলতা ছেড়ে বাজারে আরও বেশি ঋণ দিতে উৎসাহী হয়)। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি রেপো রেট কমানোর পক্ষে ৫:১ অনুপাতে ভোট দিয়েছে। ঘরোয়া আর্থিক কার্যকলাপও কোভিডের কারণে প্রভাবিত হয়েছে। বিনিয়োগের পরিমাণ ও চাহিদা কমেছে। মার্চ মাসে ক্যাপিটাল গুডস মার্কেটে সংকোচন হয়েছে ২৭ শতাংশ। বিশ্ব বাণিজ্যের পরিমাণ এ বার ১৩ থেকে ৩২ শতাংশ কমে যেতে পারে। গ্রাম ও শহরে চাহিদা বিপুল ভাবে কমে গিয়েছে। কনজিউমার ডিউরেবলসের চাহিদা ৩৩ শতাংশ কমে গিয়েছে। সবথেকে বড় আঘাত এটাই। এই কারণেই অতিরিক্ত আরও কিছু পদক্ষেপ করতে হচ্ছে যাতে-
১) বাজারের পরিস্থিতির উন্নতি হয়,
২) বাণিজ্যে অগ্রগতি হয়,
আর্থিক চাপ কমে, রাজ্য সরকারগুলির আর্থিক সংকট কমে। রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই যে পদক্ষেপ করেছে তার প্রভাব পড়তে শুরু করেছে। ঋণ নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। ব্যাঙ্কগুলিও সেই পরিবেশ তৈরি করছে। কার্যকরী মূলধনের জন্য যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা না হয় সে জন্য সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের জন্য মোরাটোরিয়াম দেওয়া হবে। এ জন্য সিডবি-কে আরও ফ্লেক্সিবিলিটি দেওয়া হল। সুনির্দিষ্ট মেয়াদের ঋণে মোরাটোরিয়ামের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে অগস্ট পর্যন্ত করা হল। এক্সিম ব্যাঙ্ককে ১৫০০ হাজার কোটি টাকা ঋণ দেবে রিজার্ভ ব্যাঙ্ক। প্রি ও পোস্ট শিপমেন্টের সময় সীমা ১ বছর থেকে বাড়িয়ে ১৫ মাস করা হল।
সূত্রঃ thewall

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator