Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
রাজগঞ্জ, ১ মে: সারাদেশে লকডাউন বাড়লো আরো দুসপ্তাহ। চিন্তায় মাথায় হাত পড়লো দুঃস্থ পরিবার গুলির মধ্যে। সেই চিন্তাকে একটু করেই দূর করতে আবারো দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের ইভোলিউশন গ্রুপের সহযোগিতায় কুকুরজান গ্রামপঞ্চায়েতের বৈরাগীপাড়ায় দুঃস্থ মানুষদের মধ্যে ৩০০ গ্রামবাসীকে রান্না করা খাবার বিতরণ করলেন । উপস্থিত ছিলেন সিআই সদর দ্বিপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশং লামা এবং স্থানীয় প্রতিনিধিরা।
Advertisement
