খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ ২১ মে: করোনা মোকাবিলায় রাজগঞ্জ বাজারের দোকানপাট খোলা ও ঈদ নিয়ে রাজগঞ্জ থানায় গুরুত্বপূর্ণ বৈঠক হল। সর্বদলীয় নেতৃত্ব ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সর্বসম্মতিতে আগামী চার সপ্তাহ রাজগঞ্জ বাজার ও হাট বন্ধ রাখার পাশাপাশি এলাকার মদের দোকান বন্ধ রাখার দাবি জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও এনসি শেরপা, জলপাইগুড়ি সদর সিআই দীপোজ্জল ভৌমিক, ওসি কেশাং লামা, বেলাকোবা ফাঁড়ির ওসি সুব্রত সাহা, স্থানীয় নেতা এবং সমাজসেবী দেবব্রত নাগ, অরিন্দম ব্যানার্জী, বিধান ঝাঁ, তপন দে প্র্মুখ। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ছিলেন বুবাই দাস, বিশ্বজিত দেবনাথ, শেখ ওমর ফারুক, গোপাল ধারা, কৃঞ্চ ঘরামী সহ আরও অনেকে। এছাড়াও আগামী ২৫ মে লকডাউনের মধ্যে আসছে ঈদ, নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এদিন রাজগঞ্জ ব্লকের ইমাম ও মৌলবীদের সঙ্গে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিস্তারিত আলোচনার পর ইমামরা সরকারি নির্দেশিকা মেনে চলার সম্মতি জানিয়েছেন।
