রাজগঞ্জ ২৫ মেঃ আজ খুশির ঈদ, ঈদ উপলক্ষে ইমামদের শুভেচ্ছা জানালেন রাজগঞ্জ থানার পুলিশ। আজ রাজগঞ্জ থানা অন্তর্গত জামা মসজিদ গলিতে গিয়ে ইমামদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন রাজগঞ্জ সিআই দীপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানা ওসি খেশান লামা সহ পুলিশকর্মীরা।