১০ থালা ভাত আর ৪০টা রুটি এক বেলার খাদ্য বিহারে সরকারি কোয়ারেন্টাইনে থাকা এই শ্রমিকের

Friday, May 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কারও কারও খাওয়ার পরিমাণ বেশি হয়। তা বলে এতটা বেশি! ব্রেকফাস্টে ৪০টা রুটি আর দুপুরে ১০ থালা ভাত। বিহারের বক্সার জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে সরকারি আধিকারিকরা চমকে গিয়েছেন। বক্সার জেলার মাঞ্জওয়ারির ওই কোয়ারেন্টাইন সেন্টারেই রয়েছেন রাজস্থান থেকে আসা পরিযায়ী শ্রমিক অনুপ ওঝা। বছর ২৩-এর অনুপ একাই দশ জনের খাবান খান বলে খবর পান আধিকারিকরা। এর পরে তাঁরা দুপুরে খাবারের সময়েই ওই সেন্টার পরিদর্শনে যান। বলা ভাল, অনুপ ওঝা সত্যই অতটা খান কিনা সেটা দেখতে যান।

স্থানীয় বিডিও এ কে সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এর মধ্যে একদিন ওই কোয়ারেন্টাইন সেন্টারে জলখাবারে লিট্টি বানানো হয়। সেদিন অনুপ ওঝা একাই খেয়ে নেন ৮৫টা লিট্টি। তাঁর জন্য অনেক অনেক রুটিও বানাতে হচ্ছে। এই খবর পাওয়ার পরেই আমরা সেটা যাচাই করতে যা‌ই।” অনুপ ওঝার খাওয়ার পরিমাণ এখন বিহারের প্রত্যন্ত এলাকার ওই কোয়ারেন্টাইন সেন্টারকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। খুবই কম সংখ্যক মানুষকে সেখানে রাখা হয়েছে। অথচ প্রতিদিনই ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্যশস্য, সব্জি ইত্যাদি কম পড়ছে বলে খবর আসে। সেটা কেন হচ্ছে তা যাচাই করতে গিয়েই প্রশাসন জানতে পারে একজন শ্রমিক প্রায় দশ জনের সমান খাবার খাচ্ছেন। তবে প্রশাসন অনুপ ওঝার খাবারের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেনি। বরং বলা হয়েছে, যতদিন ওনাকে এখানে থাকতে হবে ততদিন খাবারের যেন কোনও কমতি না পড়ে। অনুপ ওঝা যতটা খাবার চাইবেন ততটাই যেন দেওয়া হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator