মালগাড়ি চাপা পড়ে মৃত্যু ১৬ অভিবাসী শ্রমিকের

Friday, May 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বাড়ি ফিরতে গিয়ে মালগাড়ির চাকায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হল অন্তত ১৬ জন অভিবাসী শ্রমিকের। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানী-মনমাদ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রের খবর।

জানা গেছে, মধ্যপ্রদেশ থেকে দক্ষিণের দিকে কোনও রাজ্যে ফিরছিলেন তাঁরা। দীর্ঘদিন আটকে থাকার পরে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরবেন বলে রওনা দিয়েছিল ২১ জন শ্রমিকের একটি দল। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় ঔরঙ্গাবাদের করমাদের কাছে লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই পিষে দিয়ে চলে যায় মালগাড়ি।

জনের মধ্যে কত জন মহিলা ছিলেন এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েক জন শিশুও ছিল, এ কথা জানিয়েছে রেল। রেলের তরফ এই দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলা হয়েছে যে, মালগাড়ির চালক একদল মানুষকে রেললাইনের উপর শোয়া অবস্থায় দেখতেও পান। কিন্তু ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি তা। আহতদের উদ্ধার করে ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে টুইটও করেছে রেল মন্ত্রক।


করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পরে দেশের নানা প্রান্তে বিপদে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। খাদ্যের অভাবে, নিরাপত্তার খোঁজে, অসুখের ভয়ে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরেছেন কেউ। কেউ মারা গেছেন পথেই। একের পর এক শ্রমিকের মৃত্যুর খবর এসেছে গত দু’মাসে।

চলতি সপ্তাহের গোড়ায় শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। চলতে শুরুও করে বেশ কয়েকটি ট্রেন। বহু শ্রমিক ফেরেন নিজের বাড়ি। কিন্তু এই শ্রমিকদের ক্ষেত্রে কী হয়েছিল, কেন তাঁরা ট্রেন পাননি, কোথায় তাঁদের বাড়ি, তা এখনও জানা যায়নি।
সূত্রঃ thewall

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator