খবরটি শুনুন
অডিও সংস্করণ
![]() |
| ছবি: কেরালার বন্যা পরিস্থিতি দেখছেন প্রধানমন্ত্রী। |
জানা গেছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তার পরে হেলিকপ্টারে করে যাবেন বসিরহাট। আকাশপথে ঘুরে দেখবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের দুর্গতদের সঙ্গে কথা বলবেন সম্ভব হলে। প্রশাসনিক বৈঠক করবেন বসিরহাটে। গোটা যাত্রীপথে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে বসিরহাট থেকে কলকাতা বিমানবন্দরে এসে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকেও জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গ ও ওড়িশায় উমফান বিপর্যয়ের পরিস্থিতি দেখতে যাবেন নরেন্দ্র মোদী। আকাশপথে পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি পর্যালোচনা বৈঠকেও যোগ দেবেন। ওই বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা হবে।”
Tomorrow, PM @narendramodi will travel to West Bengal and Odisha to take stock of the situation in the wake of Cyclone Amphan. He will conduct aerial surveys and take part in review meetings, where aspects of relief and rehabilitation will be discussed.— PMO India (@PMOIndia) May 21, 2020
এদিকে প্রধানমন্ত্রীর আসার কথা নিশ্চিত হওয়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি শুরু হয়েছে কলকাতা বিমানবন্দরের। বুধবারের ঝড়ের দাপটে বড় ক্ষতি হয়ে গিয়েছে বিমানবন্দরের। মূল কাঠামো অর্থাৎ হ্যাঙ্গার ভেঙে গিয়েছে। জলে ভাসছিল গোটা বন্দর। বড় বড় বিমানগুলি কার্যত দুলছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতা বিমানবন্দর। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই পাম্প চালিয়ে জল বের করা হয়েছে। রানওয়ে খুলে দেওয়া হয়েছে। জরুরি বিমান পরিষেবা শুরু হয়েছে। একে করোনা ও তার জেরে লকডাউন নিয়ে এমনিতেই ব্যতিব্যস্ত বাংলা। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে তার জোর টক্করও চলেছে একটানা কয়েক দিন ধরে। তার পরেই এসে পড়েছে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। সহজ কথায় বলতে গেলে, কোমর ভেঙে গেছে বাংলার। এই পরিস্থিতিতে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে প্রধানমন্ত্রীর বাংলায় আসার সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, বড় কোনও চমক অপেক্ষা করছে রাজ্যের জন্য। তবে সেটা শুধুই আর্থিক সাহায্য নাকি আরও অন্য কিছু, তা এখন দেখার।সূত্রঃ thewall
