Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
রাজগঞ্জ, ৯ মেঃ দুঃস্থ মানুষগুলোর আবারো পাশে দাঁড়ালো শিলিগুড়ি গুরুনানক সেবা সংস্থা। লকডাউনের মাঝে কর্মহীন অসহায় মানুষগুলোকে । রাজগঞ্জ থানার পুলিশ ও রাজগঞ্জ বিধায়কের উপস্থিতিতে রান্নাকরা খাবার পরিবেশন করলেন শিলিগুড়ি গুরুনানক সেবা সংস্থা। এদিন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর চা'বাগানের ফাটিঙ্গা লাইনে ২০০০ জন কর্মহীন দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার তুলে দেন শিলিগুড়ি গুরুনানক সেবা সংস্থা। উপস্থিত ছিলেন সিআই সদর দ্বিপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশং লামা, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, বেলাকোবা ওসি সুব্রত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, শিলিগুড়ি গুরুনানক সেবা সংস্থার সদস্যরা ।
Advertisement
