বিজেপি সাংসদ তথা চিকিৎসক ডাঃ জয়ন্ত রায় কে রোগী দেখতে যেতেও বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

Friday, May 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ব্জলপাইগুড়ি,৮ মে: জলপাইগুড়ির বিজেপি সাংসদ তথা চিকিৎসক জয়ন্ত রায়কে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।প্রতিবাদে বাড়ির সামনেই ধর্নায় সাংসদ। আজ দুপুরে বাড়ি থেকে এক রোগীকে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন চিকিৎসক- সাংসদ জয়ন্ত রায়।সমস্ত বিধিনিষেধ মেনে সাইকেল নিয়ে একা যেতে চেয়েছিলেন তিনি।তাও তাকে পুলিশ বাড়ির সামনেই আটকে রাখে।খবর পেয়ে বিজেপি সভাপতি বাপী গোস্বামীও সেখানে আসেন।তাদের সঙ্গে পুলিশের বচসাও হয়।শেষপর্যন্ত বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন সাংসদ ও বিজেপি সভাপতি। অভিযোগ, তাকে সাংসদ হিসেবে যেমন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না।তেমনি চিকিৎসক হিসেবেও তাকে সেবার কাজে বাধা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত এর আগেও তাকে  নজরবন্দি ও গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছিলেন সাংসদ।তার বাড়ির সামনে সারাদিন সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকে বলে অভিযোগ


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator