খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৭ মেঃ মঙ্গলবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা। প্রচুর ঘরবাড়ি ও গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বেশকিছু এলাকা বিদ্যুৎহীন। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। মাঝিয়ালি, সন্ন্যাসীকাটা, পানিকৌরি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ ব্লকের বিভিন্ন স্থানে প্রচুর কাঁচা ঘর ভেঙে গিয়েছে। গাছ ভেঙে পড়ায় কয়েকটি পাকা ঘরও ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলিকে সাহায্য করা হয় রাজগঞ্জ থানার পক্ষ থেকে, সকাল থেকে গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে অসহায় পরিবারগুলির হাতে চালডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, খাদ্য সামগ্রী গুলো তুলে দেয় রাজগঞ্জ থানার সিআই দীপোজ্জ্বল ভৌমিক রাজগঞ্জ থানার ওসি কেসাং লামা, সহ পুলিশকর্মীরা। রাজগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে যে লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের মানুষ, তার ওপর কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের মানুষের, সেই কারণেই কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে রাজগঞ্জ থানার পক্ষ থেকে।
