অসমে প্রবেশের জন্য ৩১ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে কয়েকশো ভিন রাজ্যের পন্যবাহী লড়ি

May 10, 2020
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
সংবাদদাতা: দ্বীপজয় বর্মন | তুফানগঞ, ১০ মে: করণা সংক্রমণ যেভাবে প্রতিনিয়ত বেড়েই চলছে তা নিয়ে বেশ চিন্তিত প্রতিটি রাজ্যই । তাই বিভিন্ন রকম পন্যবাহী লড়ি গুলি কে আসম রাজ্যে প্রবেশ করতে হলে সরকারের নির্দেশ অনুযায়ী পণ্যবাহী লড়ির চালক ও খালাসিদের থার্মাল স্ক্যানিং ও লরি গুলোকে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষার করার পরে ই অসমে প্রবেশের অনুমতি মিলছে। কিন্তু এই লরি গুলোকে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হচ্ছে আর তাতে সময় ও লাগছে প্রচুর। আর তার জেরেই কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের ৩১ নং জাতীয় সড়ক উপর পণ্যবাহী লরির দীর্ঘ লম্বা লাইন পড়ে প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে। আর এর জেরেই চরম সমস্যার শিকার হচ্ছেন জরুরী পরিষেবা সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স সহ আরো বেশ কিছু পরিষেবাও।

স্থানীয় বাসিন্দা একাংশের দাবি কোচবিহার জেলার তুফানগঞ্জ উপর দিয়ে ৩১ নং জাতীয় সড়ক ধরে আসাম সীমান্তে প্রবেশ করতে হয় পন্যবাহী লড়ি সহ ছোট-বড় যানবাহন গুলো কে। পন্যবাহী লড়ি গুলোকে অসমের সীমান্তের ভিতরে প্রবেশ করার এতবড়ো নিয়মের জন্য দীর্ঘক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। আর তার জন্য পণ্যবাহী লরির চালক সহ খালাসী রাও এদিক ওদিক হাটাহাটি করছে । যেহুতু পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন রাজ্যের উপর দিয়ে আসছে তাই তাদের করোনা সংক্রমিত হওয়ার চান্স এককথায় থেকেই যাচ্ছে।

এ বিষয়ে লরি চালকরা বলেন প্রায় পাঁচ ঘণ্টা হতে চলল । এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি অসমে প্রবেশ করার জন্য। আরো দুটো রাজ্যর সীমান্ত পার হতে হবে। এখানেই যে সময় লাগছে কবে এই মালগুলো নিয়ে ঠিক জায়গামতো পৌঁছাব তা আমরা জানিনা। আর একদিকে গরম ও পড়েছে প্রচন্ড। তাই আমাদের রাস্তার ধারে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে হচ্ছে।
Advertisement