ফের করোনা আক্রান্তের হদিস বেলাকোবায়

Wednesday, June 10, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ: সূত্রের খবর, আবারো এক করোনা আক্রান্তের হদিস মিলল রাজগঞ্জ ব্লকের বেলাকোবায়, সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত যুবকের বাড়ি বেলাকোবার কেবলপাড়া এলাকায়, খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ)। জানা গিয়েছে খবর আসার পরই ওই এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। সূত্রের খবর, লকডাউনের আগে ওই যুবক সিকিমে ছিলেন। গত ২২ মার্চ বেলাকোবায় নিজের বাড়িতে ফিরে আসেন। পরিবার সূত্রে খবর, এরপর ওই যুবক বাইরে যাননি। গত ৬ মে থেকে বাইক নিয়ে শিলিগুড়ি যাতায়াত করেছেন তিনি। ৭ জুন জ্বর ও মাথাব‍্যথা নিয়ে প্রথমে বড়বাড়ি এবং তারপর রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যান। করোনা উপসর্গ নিয়ে সোমবার ওই যুবককে জলপাইগুড়িতে আইসোলশনে রাখা হয়। জানা গিয়েছে গতকাল তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator