খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১৩জুন:- রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বিন্নাবাড়িতে উদ্বোধন হলো একটি নতুন হাটের। উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, স্থানীয় পঞ্চায়েত প্রমূখ। বিধায়ক বলেন, এলাকায় দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটি হাটের। প্রচুর মানুষ এখানে এসে কেনাবেচা করবে এতে ,প্রচুর মানুষ উপকৃত হবে।
