খবরটি শুনুন
অডিও সংস্করণ
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। কিন্তু বাংলায় তার পরেও লকডাউন চলবে বলে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পরে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছাড় দিয়েই লকডাউন কার্যকর হবে বাংলায়। কিন্তু জুলাইয়ের কত তারিখ পর্যন্ত তা চলবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সর্বদলীয় বৈঠকে লকডাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। অনেকে অনেক রকম মত দিয়েছেন। সিপিএমের সূর্যবাবু বলেছেন তাঁর এ ব্যাপারে আলাদা পরিকল্পনার কথা বলার রয়েছে। তবে যেহেতু সংক্রমণটা বাড়ছে তাই আমরা রাজ্যে লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। তবে রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দিয়েই রাজ্যে লকডাউন জারি থাকবে। উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা নির্ধারিত হবে বলে জানিয়েছেন মমতা।
