তিন মাস টানা কমার পরে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

Tuesday, June 02, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রতি মাসের প্রথম দিনে সেই মাসের জন্য সিলিন্ডার প্রতি দাম নির্ধারিত হয়। গত তিন মাসেই একটু একটু করে অনেকটা কমে যায় এলপিজি সিলিন্ডারের দাম। এবার বাড়ল। কলকাতায় নতুন দাম হল ৬১৬ টাকা। মে মাসে দাম ছিল ৫৮৪.৫০ টাকা। গত মাসে সিলিন্ডার প্রতি দাম কমেছিল ১৯০ টাকা। আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের দাম কমা বা বাড়া অনুযায়ী ওঠানামা করে এলপিজি সিলিন্ডারের দাম। ২০১৯ সালের অগস্ট মাস থেকে টানা বেড়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। এর পরে কমতে শুরু করে মার্চ মাসে। সেই ধারা বজায় রেখে পরপর তিন মাস কমে দাম। এবার ফের বাড়ল। আজ থেকে দেশের প্রধান চার শহরে সিলিন্ডার প্রতি দাম 
দিল্লি– ৫৯৩ টাকা
কলকাতা– ৬১৬ টাকা
মুম্বই– ৫৯০.৫০ টাকা
চেন্নাই– ৬০৬.৫০ টাকা
২৫ মার্চ দেশে লকডাউন চালু হয়। এর পরে রান্নার গ্যাসের চাহিদাও খুব বেড়ে যায়। বারবার তেল সংস্থাগুলি জানিয়েছিল যে, গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। যথেষ্টই মজুত আছে রান্নার গ্যাস। তা সত্বেও ইন্ডিয়ান অয়েলের বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পায় এপ্রিল মাসে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator