খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৫ জুন: প্রকৃতি আমাদের যা দিয়েছে বা দিচ্ছে তার কতটুকুই বা আমরা তাকে ফিরিয়ে দিতে পারি তা সবার মনের প্রশ্ন। দিনের পর দিন পাল্টাচ্ছে প্রকৃতির নিয়ম শৃংখলা দেখা মিলছে নানা বিপদ এই সবের কারণ একমাত্র আমরা। কারণ দিনের পর দিন যেই হিসেবে গ্লোবাল ওয়ার্মীং হচ্ছে বা যে হিসেবে গাছ কাটা হচ্ছে সে হিসেবে কয়জন বা গাছ লাগচ্ছে। তাই পরিবেশ সচেতনতায় এবার এগিয়ে এল রাজগঞ্জ থানার পুলিশ কর্মীরা। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজগঞ্জ থানার পক্ষ থেকে থানার কম্পাউন্ডে বোনা হলো বিভিন্ন ধরনের চারা গাছ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ সিআই দীপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জের বিডিও এনসি শেরপা, থানার ওসি কেসং লামা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা প্রমূখ।
