খবরটি শুনুন
অডিও সংস্করণ
ধূপগুড়িঃ গোটা বিশ্ব যখন করুণা ভাইরাসে আক্রান্ত ঠিক তখনই জলপাইগুড়ি ধুপগুড়িতে কিছু ধর্মান্ধ মানুষ করোনা দেবীর পূজো করছেন। এই করোনা পূজা লক্ষ করা গেল ধুপগুড়ির ডাকবাংলা মাঠে। রীতিমতো আচার-আচরন মেনে করোনা মায়ের পুজো করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেছে বলা হয়েছে করোনা মায়ের পুজো করেই তাকে রক্ষা করা সম্ভব। এর জেরে ধূপগুড়িতে করুনা মায়ের পুজো দেখা যায়। চিকিৎসক মহলের মতে, পুজোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, “স্বাস্থ্যবিধি মেনে চলা”। স্বাস্থ্যবিধি মানলেই এই মহামারী কে মুক্তি করা সম্ভব। এই পুজোর নিয়ম-বিধি হল, ৯ ফুল, ৯ লাড্ডু সহকারে এই পুজো করতে দেখা যায় ভক্ত মায়েদের। ভক্ত মায়েরা জানান, চারিদিকে বেড়েই চলছে করুনার আতঙ্ক তাই করুনার হাত থেকে সমগ্র বিশ্বকে বাঁচাতে পারি সেই উদ্দেশ্যে করুন আমাকে সন্তুষ্ট করতে আমরা এই পুজো করছি। আমার সবাই বিশ্বাস করি যে, রীতি-আচর, নিয়ম, মেনে করুনা মায়ের পুজো করলে সন্তুষ্ট হয়ে পৃথিবী থেকে হয়তো চলে যাবে।
