খবরটি শুনুন
অডিও সংস্করণ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক অভিযোগ এনেছেন কঙ্গনা রানাওয়াত। বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন কঙ্গনা। কখনো তিনি সত্যি বলতে পিছপা হননা, এবারেও আগওই ধারা বজায় রাখলেন বলিউডের ‘কুইন’। সুশান্তের মৃত্যুর পরেই বলিউডকে একহাত নিয়েছিলেন কঙ্গনা এবার ফের একবার জল্পনা উস্কে মন্তব্য করলেন তিনি। জাভেদ আখতার নাকি তাঁকে একবার বলেছিল, ‘ক্ষমা না চাইলে তোমার কাছে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবেনা’ এর পাশাপাশি কঙ্গনা জানান, একজন তাঁকে বিয়ে করতে চেয়েছিল তবে এইসব প্রভাবশালীরা তাঁকে বাধ্য করেন কঙ্গনার জীবন থেকে সরে আসতে। সুশান্তের সঙ্গেও এমন কিছু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা কঙ্গনার। ফলে স্বাভাবিকভাবেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিমহলে তরজা অব্যাহত। সহজে দোষীরা পার পেয়ে যাবে কি না তা বলবে সময় কিন্তু ইতিমধ্যেই নেটিজেন এবং দেশজুড়ে তামাম সুশান্ত ভক্তরা যেভাবে তেতে রয়েছেন তাতে করে এই আগুন যে সহজে নিভবেনা তা বেশ ভালোই বুঝতে পারা যাচ্ছে।
