খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর সারাদিন ব্যুরো: বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার গভীর রাতে বেলভিউ হাসপাতালে বর্ষীয়ান কংগ্রেস নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২১ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোমেনবাবু। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু’দিন আগেও তাঁর ডায়ালিসিস হয়। বুধবার রাত দেড়টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও ছেলে আছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী
