সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চাইলেন নির্ভয়ার আইনজীবী

Saturday, July 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরব গোটা দেশ। এবার অভিনেতার মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব হলেন নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে তিনি সুশান্ত মামলায় CBI তদন্তের আর্জি জানিয়েছেন। শুক্রবারই একটি ট্যুইট করেন আইনজীবী সীমা সম্বৃদ্ধি। যেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার প্রত্যেক ভারতীয়র রয়েছে। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, পুলিস আসল সত্য উদঘাটন করতে ব্যর্থ। আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিন’।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator