এবছর অনুষ্ঠিত হবে না উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জল্পেশ মন্দিরের শ্রাবনী মেলা।

Sunday, July 19, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
খবর সারাদিন ব্যুরোঃ সারাদেশে করোনা মহামারির জন্য অনুষ্ঠিত হয়নি অনেক মেলা, বাজার, ও ঠিক বড় পূজা পার্বন, আর সেই করোনা মহামারীর কারণেই এবছর অনুষ্ঠিত হবে না উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জল্পেশ মন্দিরের শ্রাবনী মেলা। শুধু জল্পেশ মন্দির নয়, উত্তরবঙ্গের বেশ কিছু মন্দিরে শ্রাবন মাসে শিব পূজাকে কেন্দ্র করে মেলার আসর বসে। বেশীর ভাগ ক্ষেত্রে নিয়ম মাফিক পূজা করা হলেও মেলা বন্ধ রাখার সিধান্ত নিতে দেখা গিয়েছে মন্দির কর্তৃপক্ষকে। মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানিয়েছেন, মেলা বন্ধ থাকলেও মন্দিরে নিয়ম নীতি মেনেই পূজার্চনা চলবে।

আর এদিকে মেলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন শ্রাবন মাসের শুরুর দিন থেকে জল্পেশ মন্দিরে পূন্যার্থীদের ভির জমে। ফলে এখানকার ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করতে পারেন। কিন্তু এবার করোনা মহামারির সেটা আর হয়ে উঠল না। ফলে ক্ষতির মুখ দেখতে হবে এখানকার ব্যবসায়ীদের। তারপরেও পরিস্থিতি উপলব্ধি করে মন্দির ট্রাষ্টি বোর্ডের সিধান্ত স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator