খবরটি শুনুন
অডিও সংস্করণ
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে মঙ্গলবার থেকে আকাশে দেখা যাবে এক বিরল ধুমকেতু। লাগবে না টেলিস্কোপ। তবে মঙ্গলবারই আরও এক আশ্চর্য জিনিস চাক্ষুষ করা যাবে খালি চোখে।
আশ্চর্যই বটে! বছর কয়েক হল মহাকাশে স্পেস স্টেশন বানিয়েছে মানুষ। মহাকাশচারীরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকেন। এবার সেই স্পেশ স্টেশন দেখার সুযোগ হবে ভারতীয়দের।
আসলে এই স্পেস স্টেশন চোখে না পড়ার কিছু নেই। আকাশে সূর্য ও চাঁদের পর এটাই তৃতীয় সবথেকে উজ্জ্বল বস্তু। কিন্তু আমরা সঠিক সময় জানিনা বলেই আকাশে এটিকে খুঁজে পাই না। মঙ্গলবার ওই স্পেস স্টেশন যে অবস্থানে আসবে তাতে ভারতের বেশ কয়েকটি শহরের আকাশে দৃশ্যমান হবে সেটি।
গুজরাত, জয়পুর, দিল্লি, আমেদাবাদ ও রাজকোট এইসব শহরের উপর দিয়ে উড়ে যাবে এটি। আর খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যাবে সেই দৃশ্য।
কখন দেখা যাবে?
রাজকোট ও আমেদাবাদে মঙ্গলবার রাত ৮ টা ৩৫ মিনিটে এই দৃশ্য দেখা যাবে। জয়পুর, দিল্লিতে ৮ টা ৩৭ মিনিটে দেখা যাবে সেই দৃশ্য। দক্ষিণ-পশ্চিম কোণ থেকে এগোতে দেখা যাবে সেই স্পেস স্টেশন। তবে দেখা যাবে মাত্র ৬ মিনিট।
এটি একটি উজ্জ্বলতম নক্ষত্রের মত দেখতে লাগবে। প্লেনের মত উড়ে যাবে এটি, তবে খুব দ্রুত।
এইসব শহরেই কেন?
সাধারণত, অনেক শহর দেখেই দেখা যেতে পারে এই দৃশ্য। কিন্তু মঙ্গলবার ওইসময় স্পেস স্টেশনটি যে অ্যাঙ্গেলে থাকবে, সেটা বেশি দৃশ্যমান হবে। এরকমই অন্য সব শহর থেকেও অন্য কোনও সময় দেখা যাবে।
প্রত্যেকদিন ১৬ বার পৃথিবীকে পাক খায় এই স্পেস স্টেশন। সুতরাং একে দেখার অনেক সুযো্গই রয়েছে। শুধু দরকার মেঘমুক্ত পরিস্কার আকাশ, আর এমন একটা অ্যাঙ্গেল যাতে এটিকে দেখা যায়।
নাসা বলছে, ৪০ ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেলে থাকলে দেখা যাবে ভালোভাবে। আর সূর্যাস্তের আগে যেখান দিয়ে যাবে, সেখানে স্বাভাবিকভাবেই দেখা যাবে না।
সুত্র: কলকাতা ²⁴*7
