ইদের জন্য আগামী শনিবার লকডাউন নয় রাজ্যে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Tuesday, July 28, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

কলকাতা: ‘চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না। আগামীকাল অর্থাৎ বুধবার (২৯ জুলাই) বুধবার লকডাউন। তারপর রবিবার ও সোমবার সম্পূর্ণ লকডাউন। তার পরের সপ্তাহে শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউন। মঙ্গলবার নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিল। চলতি সপ্তাহে আগামীকাল বুধবার লকডাউন।
এর আগের সপ্তাবে বৃহস্পতিবার ও শনিবার ছিল লকডাউন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, ‘৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতি চালু হচ্ছে’। ব্যাখ্যা করে তিনি বলেন, ‘২ অগাস্ট, ৫ অগাস্ট, ৮ অগাস্ট, ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন। তারপর, ‘১৬-১৭ অগাস্ট, ২২-২৩ অগাস্ট সম্পূর্ণ লকডাউন। তারপর আবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন ২৯-৩০ অগাস্ট।’ মমতা জানিয়ে রাখেন, ‘৩১ অগাস্ট পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator