খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১৭ জুলাইঃ বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে আন্দোলনের পরিকল্পনা নিয়েছে যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা। শুক্রবার বেলাকোবা রেঞ্জ অফিসে গিয়ে রেঞ্জারের পাশে থাকার বার্তা দেন কমিটির সদস্যরা।
যৌথ বন পরিচালন কমিটির আন্দোলনকারীদের পক্ষে মোস্তফা হোসেন চৌধুরী বলেন, রেঞ্জার সঞ্জয় দত্ত একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার।
তিনি আইন মেনেই সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান করেছেন।তা সত্ত্বেও তাকে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে। এরই প্রতিবাদে শনিবার থেকে তারা লাগাতার বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন মোস্তফা হোসেন চৌধুরী।
