খবরটি শুনুন
অডিও সংস্করণ
সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও আতঙ্কিত হওয়ার খুব বেশি প্রয়োজন নেই। এমনটাই আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। করোনার থেকেও বেশি গতিতে আমরা স্বাস্থ্য ব্যবস্থা বাড়াচ্ছি। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আশ্বাস দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এদিন তিনি বলেন, এখন চারদিকে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। কী হবে কী হবে। তবে প্যানিক করবেন না।
এখন সমস্ত তথ্য আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। কেস সব জায়গায় বাড়বে। গ্রামীণ এলাকাতেও বাড়বে শহুরে এলাকাতেও বাড়বে। ভয় পাবেন না। সবাই আমাদের নাগরিক। প্রত্যেকের অধিকার আছে হেলথ ফেসিলিটি পাওয়ার। কোভিডের থেকে বেশি স্পিডে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বাড়চ্ছি।
রাজ্য সংক্রমণ অতি দ্রুত গতিতে বাড়ায় বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে রাজীব সিনহা বলেন, কনটেনমেন্ট জোন ধরেই লকডাউন করছি। কিন্তু ব্যাপক ভাবে পুরোপুরি লকডাউন করতে হবে এখন এমনই কোন পরিস্থিতি হয়নি। আজকের দিনে আমাদের কাছে কেস রয়েছে ১৪,৭০৯ সক্রিয়। এর মধ্যে ১০,৫০০ মত অ্যাসিমটমেটিক। এদের মধ্যে আবার ২,২০০- মাইলড কেস। ১,২৫০ মডারেট কেস। ৪.৫% -৬.৬০ শতাংশ সিরিয়াস রোগী আছে। পশ্চিমবঙ্গে মৃত্যুর হার ২.৭৬%। গোটা দেশে মৃত্যুর হার ২.৫৩% শতাংশ। মুখ্যসচিব আরও জানিয়েছেন আমি নিজে হোম আইসোলেশনে আছি কিন্তু আমার কিছু হলে আমি কোথায় যাব? অনেকে ভয় পাচ্ছেন। আমরা একটা সিস্টেম তৈরি করেছি। ১৮০০৩১৩৪৪৪২২২ এই নম্বরে যে কোনও কিছু নিয়ে কথা বলতে পারবেন। ২৪x৭ পরিষেবা। সেফ হোমে অক্সিজেন ফেসিলিটির ব্যবস্থা থাকবে।