রাজ্যজুড়ে সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন, ঘোষণা নবান্নের

Monday, July 20, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কার্যত প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই বৈঠকে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এবার থেকে রাজ্যে সপ্তাহে দু'দিন করে লকডাউন থাকবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার পুরোপুরি লকডাউন থাকবে। সব অফিস যাতে বন্ধ বন্ধ থাকে, সেজন্য আগে থেকেই দিন ঘোষণা করা হল।’ 

তবে প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট দিনেই পালন করা হবে, এমন কোনও কথা নেই। বরং কবে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে, তা প্রতি সোমবার ঠিক করা হবে। অগস্টেও এরকম বৈঠক হবে। তবে আগামী সপ্তাহে বুধবার (২৯ জুলাই) সম্পূর্ণ লকডাউন করা হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। 

লকডাউনে কী কী গতিবিধি বা কাজ বন্ধ থাকবে, সে বিষয়ে কিছু জানানো না হলেও স্বরাষ্ট্র সচিবের কথা থেকে স্পষ্ট, শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজে ছাড় মিলবে। বাকি সব কাজে বিধিনিষেধ থাকবে। সম্পূর্ণ লকডাউনের পাশাপাশি কনটেনমেন্ট জোনগুলিতে যেমন বিধিনিষেধ জারি আছে, সেরকম থাকবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator