খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা,২২জুলাই: বেলাকোবার নতুন রেঞ্জার হিসেবে গতকাল কাজে যোগ দিলেন মিরিক নিবাসী নীলা রাই। তিনি পশ্চিম মেদিনীপুরের গরবেতা রেঞ্জ থেকে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জে যোগ দিলেন। সদ্য প্রাক্তন রেঞ্জার সঞ্জয় দত্তের স্থলাভিষিক্ত হলেন। নবাগত রেঞ্জার বলেন, তিনি ২০১৭ সালে বনবিভাগের কাজে যোগ দিয়েছিলেন, চাকরি জীবনের প্রথমে তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় ছিলেন এবার জলপাইগুড়ি জেলায় দ্বিতীয় পোস্টিংহিসেবে বৈকন্ঠপুর ডিভিশন এর বেলাকোবা রেঞ্জে স্থানান্তরিত হয়েছেন। এখানকার প্রাক্তন রেঞ্জার সঞ্জয় দত্ত কার্শিয়াং এ স্থানান্তরিত হয়েছে।
