গুঞ্জবাড়ির গুন্ডা ট্যাক্স ও রাজবংশী জাতিকে অপমান সূচক কথা বলা কান্ডতে গ্রেফতার ২, মূল অভিযুক্ত রাজীব কর্মকার পালাতক

Sunday, July 12, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
New Updates: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ক্ষীরেরকোট গ্রামের বাসিন্দা বিনয় বর্মন, পেশায় স্কুল শিক্ষক। কাজের সুবাদে কোচবিহার শহরে থাকার জন্য তিনি কোচবিহার শহরের গুঞ্জবাড়ির ভারত ক্লাব এলাকায় জমি সহ বাড়ি খরিদ করেন। কিন্তু বাড়ি খরিদ করার পরেই গত ৯ জুলাই গুঞ্জাবাড়ি এলাকার কিছু মস্তান দুষ্কৃতি (যার মূল পান্ডা রাজীব কর্মকার) স্কুল শিক্ষক বিনয় বর্মনের কাছে শহরে বাড়ি কেনার পরিপ্রেক্ষিতে জোরজবরদস্তি ১০ লাখ টাকা দাবী করে। বিনয় বাবু তাদের দাবী না মানলে উনাকে ঘাড় ধাক্কা দিয়ে সেই দুষ্কৃতিরা ঘড় ছাড়া করেন এবং প্রমাণ লোপাটের জন্য ঘরে থাকা সিসি টি ভি ক্যামেরাও গুলি ভেঙে দেয় । পাশাপাশি উত্তরবঙ্গের সর্ব বৃহৎ জনগোষ্ঠি ‘রাজবংশী’দের নিয়ে উনারা বলেন ‘রাজবংশীদের মাথা মোটা, মাথায় কুনো বুদ্ধি নেই এবং রাজবংশীরা এস সি কোটায় চাকরি পায় ইত্যাদি।অসহায় বিনয় পরবর্তিতে রাজবংশি এমপ্লয়িস এসোসিয়েশনের দারস্থ হন এবং উনি পাশে পান বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ নামে সামাজিক সংস্থাকে।দুই সংগঠন গত ১১জুলাই শনিবার বিনয় বাবুর উপর হওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং মুল অভিযুক্তদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবীতে বড় আন্দোলনের হুশিয়ারী দেও।গতকাল রবিবার কোচবিহার সদর থানার মূল অভিযুক্তদের নামে FIR করেন বিনয় বাবু। তারপরে আসরে নামে পুলিশ। সদর থানার আই সি সৌম্যজিত রায় হামার খবরকে জানায়, ” গতকাল দুই অভিযুক্ত (রঞ্জন চক্রবর্তী, সম্পাদক, ভারত ক্লাব ও ব্যায়ামাগার ও দিলীপ শীল) কে গ্রেফতার করা হয়েছে, বাকীদের খোজে তল্লাশি চলছে। এই বিষয়ে রাজবংশী এমপ্লয়িজ এসোসিয়েশনের কনভেনার রতন বর্মা হামার খবরকে জানায়, ‘যতক্ষন না পর্যন্ত সব অভিযুক্তরা গেফতার হবার পরে উপযুক্ত শাস্তি না পাচ্ছেন তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন জারী থাবে, প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো’। পাশাপাশি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পার্থ বর্মন জানায় স্কুল শিক্ষক বিনয় বাবুর পাশে আমরা আছি এবং মুল অভিযুক্তদের কঠোর শাস্তি চায়। অপরদিকে দিকে কুচবিহার ক্ষত্রিয় সোসাইটিও স্কুল শিক্ষক বিনয় বর্মনের পাশে এসে দাড়িয়েছে বলে জানান সংস্থার সম্পাদক সুভদ্বীপ সরকার।


গুঞ্জবাড়ি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

কোচবিহার : কয়েক দিন আগে কোচবিহার শহর লাগোয়া গুঞ্জবাড়ি এলাকায় জমি সহ একটি বাড়ি কিনেন এক স্কুল শিক্ষক। নতুন বাড়িতে আসার পরেই শুরু হয় স্হানীয় কিছু যুবকের অত্যাচার সহ টাকার দাবি‌। স্হানীয় ওই যুবকরা ১০ লক্ষ টাকা দাবি করে ওই স্কুল শিক্ষকের কাছে। কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং এর পাশাপাশি রাজবংশী সম্প্রদায় নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ওই যুবকরা। গত কাল তারই প্রতিবাদ জানিয়ে ওই শিক্ষকের পাশে দাঁড়ান রাজবংশী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
গতকাল সন্ধায় কোচবিহার কোতোয়ালি থানায় সংগঠনের সদস্যদের সঙ্গে ওই শিক্ষক অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন। সংগঠনের কনভেনার রতন বর্মা জানিয়েছেন যে ,” আপাততো একজনের নামে এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্ৰেফতার করা না হলে গোটা উত্তরবঙ্গের সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষ এর প্রতিবাদে মিলিত হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator