Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
ইতিমধ্যে বলিউডের পর্দায় উঠে আসছে একই নাম সুশান্ত সিং রাজপুত। তার অভিনয় জীবন শুরু হয় পবিত্র রিস্তা ধারাবাহিক দিয়ে। খুব অল্প সময়েই সকলের মন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু শেষ পর্যন্ত তাকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে চির বিদায় নিতে হলো। সকল দর্শক ও তার ভক্তরা তার এই মৃত্যুকে এখনও মেনে নিতে পারছে না। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর এতদিন পরেও তার ভক্তদের দ্বারা নানা ছবি ও ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। তবে এবারে নেওয়া হলো এক নয়া পদক্ষেপ।
তার এক পরম ভক্ত ঠিক করেছেন একটি তারার নাম রাখবেন সুশান্ত সিং রাজপুতের নামে। ইতিমধ্যে তিনি সেই তারা রেজিস্ট্রেশন করে সোশ্যাল মিডিয়ায় সেই তারার রেজিস্ট্রেশনের তথ্য শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন ‘সুশান্ত সিং রাজপুত ছিলেন তারা প্রেমী। তাই তার নামেই তারার নামকরণ হোক। এভাবেই সারা জীবন তারার মতোই উজ্জ্বল হয়ে থাকবে সুশান্তের নাম।
তার মৃত্যুকে নিয়ে এখনো সকলের মনে প্রশ্ন রয়ে গেছে। মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাকে নিয়ে নানা ছবি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর সুশান্ত নামেও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে সকলেই এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।
Advertisement
