প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা জগদীপ জাফরি

Thursday, July 09, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা জগদীপ জাফরি। বুধবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই রাত ৮টা ৪০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। রাতে তাঁর পরিবারের তরফে মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। ৮১ বছর বয়স হয়েছিল তাঁর। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

১৯৩৯ সালের ২৯ মার্চ জগদীপ জন্মগ্রহণ করেন। অভিনেতার আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। কিন্তু তিনি জগদীপ নামেই সকলের কাছে পরিচিত। সাতের ও আটের দশকের একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। হাস্যকৌতুকের জন্য পরিচিত ছিলেন দর্শকদের কাছে। শোলে ছবিতে সুরমা ভোপালির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও আন্দাজ আপনা আপনা, ব্রহ্মচারী, নাগিন, পুরানা মন্দিরের মতো ছবিতে তাঁর অভিনয় অনবদ্য। শেষবার তাঁকে দেখা গেছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি গলি গলিমে চোর হ্যায়’তে।


জগদীপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। জগদীপের দুই ছেলে জাভেদ ও নাভেদ জাফরি। তাঁরাও অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে বলিউডে জনপ্রিয়। আরও তিন সন্তান আছে জগদীপের। বৃহস্পতিবার শিয়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

অনেকেই বলছেন, বলিউডে যেন মৃত্যুমিছিল চলছে। মাস কয়েক আগেই প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তাঁর মৃত্যুর ঠিক আগের দিনই মারা যান জনপ্রিয় বলি অভিনেতা ইরফান খান। তাঁরা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু এর পরেই আচমকা মারা যান সুরকার ওয়াজিদ খান। এর পর আত্মঘাতী হন্ সুশান্ত সিং রাজপুত। দিন কয়েক আগেই চলে গেলেন নৃত্যশিল্পী সরোজ খান। এবার আবারও দুঃসংবাদ। জগদীপ জাফরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। অনিল কাপুর, জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, তুষার কাপুপ– অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator