দেশে ফের ভূমিকম্প, পর পর কাঁপছে মাটি

Wednesday, July 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পর পর ভূমিকম্পের সাক্ষী থাকছে দেশ। বুধবার সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভোর ৫ টা ১৯ নাগাদ এই কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দিগলিপুর এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। জানানো হয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিগলিপুর এলাকা থেকে ৪২ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

গতকাল ভূমিকম্পে কেঁপে ওঠে যোগীরাজ্য। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০। উত্তর প্রদেশের ফতেহপুরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে রবি ও সোম পর পর দুদিন লাদাখে ভূমিকম্প হয়। চলতি মাসের প্রথম সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। এমনকি অদূর ভবিষ্যতে আরও বড়সড় ভূমিকম্পের বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা।

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। যা নিয়ে রীতিমতো আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে ভূ-বিজ্ঞানীদের কপালে। প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, ত্রিপুরা , হরিয়ানার মতো একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র রিপোর্ট বলছে, কোনও জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator