খবরটি শুনুন
অডিও সংস্করণ
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে মোদী নগরে একটি কারখানায় বিরাট বিস্ফোরণের ঘটনা ঘটেছে রবিবার বিকেলে। অন্তত সাত জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। ঘটনাস্থলে পৌঁছেছেন গাজিয়াবাদের জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
