বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন গ্রীন জলপাইগুড়ি

Monday, July 13, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া নীচমাঠ এলাকায় করলা নদীর অতিরিক্ত জলোচ্ছ্বাস ও অতি বৃষ্টির কারণে শতাধিক পরিবার গৃহহীন।করলা নদীর এলিতে বা আশ্রয় শিবিরে নিজেদের মাথা গোঁজার ঠাঁই তৈরিতে ব্যস্ত সবাই। বেশীরভাগ মানুষই অভুক্ত।এই পরিস্থিতিতে ১০০টি পরিবারের জন্য চিড়া,মুড়ি,গুড়,বিস্কুটের প্যাকেট নিয়ে পাশে দাঁড়িয়েছেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা। শুকনো খাবারের প্যাকেট পেয়ে খুশি পরিবার গুলো।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অংকুর দাস জানান, প্রতি বছর এই সমস্যায় রাজবাড়ি পাড়া নীচমাঠ এলাকার বাসিন্দারা অতি কষ্টে দিন যাপন করেন।এই বিপদে আমরা ওদের পাশে দাঁড়াতে পেরে,আমরা গর্বিত। বিগত দিনের মতো, আগামী দিনেও আমরা এই দুঃস্থ পরিবার গুলোর পাশে থাকবো।।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator