 |
| Image: Google |
বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ৩ নম্বর স্থানে। ভারতের আগেই রয়েছে ব্রাজিল ও আমেরিকা। উল্লেখ্য, আমেরিকায় দৈনিক ৫০ হাজারের ওপর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। সেখানে ভারতেও ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে নতুন করে আক্রান্তের সংখ্যায় ভারত ব্রাজিলকেও টপকে গিয়েছে। অন্তত সোমবার রাতের হিসাব তেমনটাই জানান দিচ্ছে। পরিসংখ্যানে সাফ দেখা যাচ্ছে, সোমবার রাতে নতুন করে করোনা আক্রান্তদের তালিকায় ২২,৫১০ জনের সংখ্যা ভারতের নিরিখে রয়েছে। সেখানে ব্রাজিলের নিরিখে নতুন আক্রান্তদের সংখ্যা রয়েছে ২১৪৮৬ জন।
তালিকায় বাকি দেশেও নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা এতটা বেশি নয়। এমন পরিস্থিতিতে , নতুন করে আক্রান্তদের তালিকায় বারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শুধু নতুন আক্রান্তদের তালিকাই নয়, গুরুতর আক্রান্তদের তালিকাতেও ভারত ব্রাজিলকে টপকে গিয়েছে। সোমবার রাতের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে গুরুতর আক্রান্তের সংখ্যা ৮৯৪৪ জন। সেখানে ৮৩১৮ জন গুরুতর আক্রান্ত ব্রাজিলে। ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ভারতে। এই পরিসংখ্যানই তা প্রকাশ করছে।