সোশ্যাল মিডিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসন নিতে হবে সেনাদের, নির্দেশ কর্তৃপক্ষের

Thursday, July 09, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সোশ্যাল মিডিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসন নিতে হবে, নির্দেশ এল সেনাদের কাছে‌। বুধবার ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকের কাছে নির্দেশ এসেছে যে, অবিলম্বে তাঁদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে হবে। রাখা যাবে না ই-কমার্স থেকে ডেটিং কোনো অ্যাপই। এই তালিকায় মোট ৮৯টি অ্যাপ পড়ছে। শুধু আনইন্সটল না, একেবারে ডিলিট করে আনইন্সটল করে ফেলতে হবে ফোন থেকে এই অ্যাপগুলো। সুরক্ষার কারণেই এই পদক্ষেপ গ্রহণ করেছে উপরমহল, জানা যাচ্ছে এমনটাই।

আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে ডিলিট করতে হবে এই অ্যাপগুলো। এই তালিকায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, সংস.পিকে, হাইক, টিকটক, লাইক, শেয়ার ইট, ট্রু কলার, পাবজি, টিন্ডার ইত্যাদি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator