খবরটি শুনুন
অডিও সংস্করণ
“ভারত করোনা লড়াইয়ের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।” এমনটাই দাবি করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার অমিত শাহের এই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে পাল্টা টুইট বার্তায় তোপ দাগলেন তিনি।
India now ranks third globally in daily increase in COVID cases behind Brazil & U.S
— Mahua Moitra (@MahuaMoitra) July 12, 2020
BUT
Hon’ble Home Minister says India in “good position”!
Taking zoom lessons from Kim Jong-un, Mr. Shah?
তিনি অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ‘করোনা সংক্রমণে ভারতের স্থান এখন সারা বিশ্বের মধ্যে তিন নম্বরে। আমেরিকা, ব্রাজিলের পরেই স্থান পেয়েছে ভারত। নিত্যদিন দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারত নাকি ভালো অবস্থায় আছে!’
তিনি আরও মন্তব্য করেন, ‘অমিত শাহ উত্তর কোরিয়া-র প্রেসিডেন্ট কিং জং উন-এর কাছে জুম অ্যাপে শিক্ষা নিচ্ছেন।’
