খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিলিগুড়ি, ৫ জুলাইঃ ডাবগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত রায়। বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, টানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন হওয়ার খবর পেয়ে তিনি এখানে ছুটে আসেন। এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই, প্রতিবছর সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের।
সাংসদ অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল এলাকায় বাঁধ করে দেওয়া হবে। কিন্তু এখনও সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেননি এলাকার বিধায়ক। তিনি আরও বলেন,এলাকায় বাঁধ নির্মাণ না হলে বিজেপি আগামীদিনে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবে।
