শীঘ্রই আসবে করোনার টিকা। সেই আশায় কোভিড নিয়ে হেয়ার কাটিং।

Wednesday, July 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কলকাতা: দিনকয়েক আগেই একটি খবরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। সেটি হল ভারতে বানানো করোনার প্রথম টিকা বাজারে আসত‌ে পারে স্বাধীনতা দিবসের মধ্যেই। যার নাম ‘কোভ্যাক্সিন’। এতো তাড়াহুড়ো করে টিকা নিয়ে আসার বিষয় নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা। জানা যায় ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)’ এর সহযোগিতায় ওই টিকা বাজারে আনছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)’। এই টিকা এখনও এসে না পৌঁছালেও তা নিয়ে চর্চা কিন্তু থেমে নেই।

হাওড়ায় সেই খুশিতে আইসিএমআর এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করা হয়েছে হেয়ার কার্টিং। চুলের কাটিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে কোভিড-১৯ এর ছবি। হেয়ার ড্রেসার রবিন দাসের লেডিস পার্লারে এক মহিলা কাস্টমার এই অভিনব চুলের স্টাইল করেছেন।

এ বিষয়ে হেয়ার ড্রেসার রবিন দাস বলেন, মধ্য হাওড়ার খুরুট এলাকার বাসিন্দা এক মহিলার ( বর্ণালী মহারানা ) মাথায় এই কাটিং করা হয়েছে। আইসিএমআর দাবি করেছে কোভ্যাক্সিন খুব শীঘ্রই বাজারে এসে যেতে পারে। কোভিড নিয়ে আমাদের সকলের দুশ্চিন্তার মাঝেই তারা এই আশার আলো আমাদের দেখিয়েছে। আগামী আগস্টের মধ্যেই যদি এই ভ্যাক্সিন চলে আসে তাহলে আমরা আবার আগের জীবনে ফিরে আসতে পারব। এই আশাতেই ভর করে করোনাকে বাই বাই জানানোর জন্য এই চুলের কাটিং করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অনেক জায়গাতেই করোনার টিকার ক্লিনিকাল ট্রায়াল চলছে। ভারতের বিভিন্ন প্রান্তে প্রথম দেশীয় করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল চালানোর জন্য একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator