ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবসে রাজগঞ্জে বিজেপির পার্টি অফিস উদ্বোধন হল।

Monday, July 06, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ,৬ জুলাই: শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা বুথে বিজেপির রাজগঞ্জ উত্তর মন্ডল কমিটির কার্যালয় উদ্বোধন হল সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, জেলা সহ-সভাপতি অলক চক্রবর্তী, কৃষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস, উত্তর মন্ডল সভাপতি অনিল বর্মন, মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ, তপন রায়, সহ জেলা এবং মন্ডল নেতৃত্বরা। এর পাশাপাশি জলপাইগুড়ির ঐতিহ্য ভবনে বিজেপির পার্টি অফিসে ড: শ্যামা প্রসাদ মুখার্জির ১১৯ তম জন্মদিবস পালন করা হল। এদিন শিলিগুড়ির সাংগঠনিক জেলা কার্যালয়ে ভারত কেশরী ড: শ্যামা প্রসাদ মুখার্জির ১১৯ তম জন্মদিবস পালনের অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি  শ্রী জে. পি. নাড্ডা জি ভার্চুয়াল রেলির মাধ্যমে ওনার আত্মবলিদানের এবং আত্মনির্ভর ভারত গড়ার ওনার প্রচেষ্টা সম্পর্কে সবাইকে অবগত করলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator